আশুতোষ মুখোপাধ্যায়

আশুতোষ মুখোপাধ্যায়

আশুতোষ মুখোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯২০ — মৃত্যু: ৪ মে ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি লেখক।খ্যাতনামা ঔপন্যাসিক। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বজ্রযোগিনীতে। পিতা স্কুল পরিদর্শক পরেশচন্দ্র মুখোপাধ্যায় মাতা তরুবালা। তার প্রথম জীবনের অনেকখানি কেটেছে উত্তরবঙ্গের নানাস্থানে । স্কু-কলেজের শিক্ষা হুগলিতে। হুগলির মহসিন কলেজ থেকে বি.কম.পাশ করেন । তরুণ বয়সে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরির কাজে ব্রতী হন। অসফল হয়ে গেঞ্জির ব্যবসায়ে নামেন। এরপর স্থায়ীভাবে 'ম্যানুস্ক্রিপ্ট' নামে এক প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। 'বসুমতী' ও 'যুগান্তর' পত্রিকায় বিচিত্র জীবিকায় মানুষদের নিয়ে লিখতে আরম্ভ করেন। 'বসুমতী'তে তার প্রথম গল্প 'নার্স মিত্র', পরে যা'দীপ জ্বেলে যাই' নামে চলচ্চিত্রায়ণ হয়েছিল। এই পত্রিকায় প্রথম উপন্যাস 'স্বাহা' - পরিবর্তিত নাম 'রূপের হাটে বিকিকিনি'। ১৯৫৩ খ্রিস্টাব্দে মমতা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫৫ খ্রিস্টাব্দে 'যুগান্তর' পত্রিকায় যোগ দেন ও ক্রমে রবিবাসরীয় বিভাগের প্রধান হন। তিনি প্রায় দু-শোর মতো বই লিখেছেন। তার মধ্যে এক-শো কুড়ি-পঁচিশটি উপন্যাস। বিভিন্ন ভারতীয় ভাষায় তার অনেক বই অনূদিত হয়েছে। শিশু সাহিত্য জগতেও তিনি আদৃত এক লেখক।

সংগৃহিত বই: ৫ টি

সোনার হরিণ নেই

আশুতোষ মুখোপাধ্যায়

উপন্যাস

দুজনার ঘর

আশুতোষ মুখোপাধ্যায়

গল্প

চলো জঙ্গলে যাই

আশুতোষ মুখোপাধ্যায়

গল্প

মডেল

আশুতোষ মুখোপাধ্যায়

গল্প

ফেরারী অতীত

আশুতোষ মুখোপাধ্যায়

গল্প