প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রেখায় সত্যজিৎ লেখায় সুনীল
কিশোর সাহিত্য ১৫ আগস্ট ২০২৩

রেখায় সত্যজিৎ লেখায় সুনীল

সুনীল গঙ্গোপাধ্যায়

১৫৯ ভিউ
১১৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
হ্যাঁ গো হ্যাঁ, খুব বকা দিয়েছিলেন। বেশি বেশি খুন, জখম, রক্তারক্তি, গোলাগুলি একদম পছন্দ করতেন না তো লীলা মজুমদার, তাই কী বকাটাই না দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়কে। বলেছিলেন, ‘তোমরা বাপু ছেলেমেয়েদের জন্য লিখতে গিয়ে অত রক্তারক্তি, খুনোখুনি আনো কেন বল দিকি ? ওসব বাদ দিয়ে লেখো তো!’ আরেকবার কোন একটি উৎসব উপলক্ষে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে লীলা মজুমদার বসে রয়েছেন। কয়েকটি ছেলেমেয়েকে পাকড়াও করে সুনীল গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠালেন। বললেন, ‘শোনো, তুমি গল্প-উপন্যাস-কবিতা লেখো টেখো। তবে, তুমি ছোটদের জন্য কিছু লেখালিখি করছ দেখে খুশি হয়েছি। সব লেখকদেরই শিশুসাহিত্যের সেবার জন্য খানিকটা সময় দেওয়া উচিত।’ আর তারপরেই আবার বলেছিলেন, ‘আর শোনো, এই সব লেখার মধ্যে যেন খুনোখুনি, রক্তারক্তি বেশি এনো না।’ বাধ্য ছাত্র হলে যেমনটা হয় ঠিক তেমনি সুনীল গঙ্গোপাধ্যায় তারপর থেকে তোমাদের যে যে গালগপ্প শোনালেন— তাতে কোথাও কিন্তু খুনোখুনি, রক্তপাত এসব কিস্যু নেই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!