প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ইগনাইটেড মাইন্ডস
জীবনী, স্মৃতিচারণ ১৯ আগস্ট ২০২৩

ইগনাইটেড মাইন্ডস

এ. পি. জে. আবদুল কালাম

১৫৬ ভিউ
৬৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
২০০১ সালের ৩০ সেপ্টেম্বর। ঝাড়খণ্ডের রাঁচি থেকে হেলিকপ্টার যোগে বোকারো যাচ্ছিলাম। ল্যান্ড করার ঠিক পূর্ব মুহূর্তেই আমাদের কপ্টারটি ক্র্যাশ করলো। যান্ত্রিক গোলযোগের কারণে কপ্টারটি বিকট শব্দে ভূমিতে আঘাত করলো। অলৌকিকভাবে কপ্টারের সবাই সেদিন প্রাণে বেঁচে গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ, এ ঘটনা সত্ত্বেও আমি পূর্বনির্ধারিত কাৰ্যসূচী অনুযায়ী, বোকারোতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গেলাম।

.

রাতে শারীরিক ও মানসিক আঘাত উপশমের জন্য একদল ডাক্তার আমাকে নিদ্রা উদ্রেককারী ওষুধ দিয়ে গেল। সাধারণত আমি রাত একটায় ঘুমাই। সেদিন ঘুমের ওষুধের কারণে তার কয়েক ঘণ্টা আগেই ঘুম এসে গেল। সাধারণত ঘুম থেকে উঠি ভোর ৬টায়। সেদিন উঠলাম সাড়ে আটটারও পরে। ওইদিন রাতে আমার কেমন জানি বিক্ষিপ্ত নিদ্রা হয়েছিল। ঘুমের মধ্যেই আমার বারবার মনে হচ্ছিল, এই যে মানব সম্প্রদায়, আশরাফুল মাখলুকাত এই মানুষ কেন হানাহানি করে এত ভাগে বিভক্ত হয়ে যায়? আমার কল্পনায় আমি যেন পাঁচজন সর্বাপেক্ষা শুদ্ধ চরিত্রের মানুষের কথোপকথন শুনতে পাচ্ছিলাম। তাদের ওই কথোপকথনের মধ্যে আমি আমার প্রশ্নের জবাব খুঁজছিলাম। আমার তখনকার সেই কল্পনার জগৎটা ছিল স্বপ্নের চেয়েও বেশী উজ্জ্বল, আরও বাস্তবময়। আমি দেখলাম আমি যেন সহস্ৰমাইলব্যাপী উষর মরুভূমিতে দাঁড়িয়ে। আমার চারপাশে ধু ধু বালি। আকাশে পূর্ণিমার চাঁদ। গলে পড়া জোৎস্নায় সমস্ত মরুভূমি যেন এক স্নানোৎসবে মেতে উঠেছে। আমি দেখলাম ওই ধবল জ্যোৎস্নার মধ্যে পাঁচটি পবিত্র মানুষ মহাত্মা গান্ধী, অ্যালবার্ট আইনস্টাইন, সম্রাট অশোক, আব্রাহাম লিঙ্কন এবং খলিফা ওমর। তারা বৃত্তাকারে দাঁড়িয়ে আছেন? জোৎস্নার মধ্যে দাঁড়ানো মানুষগুলোর শ্বেতশুভ্র বসন এলোমেলো বাতাসে উড়ছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!