প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বুলডোজার ও বাপ্পা রায়
কমিক্স ২৬ আগস্ট ২০২৩

বুলডোজার ও বাপ্পা রায়

সুযোগ বন্দ্যোপাধ্যায়

৩০১ ভিউ
১০৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাপ্পা রায় সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি কমিকস চরিত্র। রাপ্পা রায়ের প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালের জানুয়ারি মাসে আনন্দমেলা পত্রিকায় রাপ্পা রায়ের কাণ্ড কমিকসের মধ্য দিয়ে। ছয় পর্বে সমাপ্ত হয় এই কমিকস্। এরপরে রাপ্পা রায়কে নিয়ে আরও দশটি কমিকস্ তৈরি করেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। ডানপিটে রাপ্পা রায়ের দম্ফাটা হাসির গল্প। থেকে থেকেই সে বিভিন্ন গোলমালে জড়িয়ে পড়ে। গল্পের পরতে পরতে খুলতে থাকে রহস্যের জট এবং ছুটতে থাকে হাসির ফোয়ারা। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্রে রাপ্পা ছাড়াও আছেন রাপ্পার বদমেজাজি বাবা আর পুলিশের বড়কর্তা রাপ্পার কাকা।এছাড়া, কয়েকটি গল্পে রাপ্পার অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি ও বিদেশী বন্ধু এল্ভিস। টানটান কাহিনি, মজাদার ঘটনার ঘনঘটা আর অলঙ্করণে রাপ্পা রায় বাঙালি পাঠকের কাছে ক্রমশ জনপ্রিয় কমিক্স। আর্ট কলেজ থেকে পাশ করা ও বর্তমানে "দৈনিক জয়ধ্বজা' পত্রিকায় সাংবাদিকতায় কর্মরত রাপ্পা অনেকটা "বাঙালীর টিনটিন"।টিনটিন-এর মতোই নানা দুঃসাহসিক অভিযানে জেনেশুনে ঝাঁপিয়ে পড়াই রাপ্পা রায়ের স্বভাব। আর এই রাপ্পার এই কাজে প্রবল আপত্তি তার বাবার। কিন্তু প্রশ্রয় দেন রাপ্পার কাকা পুলিশের আইজি। তাই রাপ্পা প্রায়শই ঝামেলায় জড়িয়ে পড়ে কখনও বেনারস কখনও দার্জিলিং, আসামের জঙ্গল আবার কখনও কলকাতাতেই। কোন কোন ক্ষেত্রে তার এই অভিযানের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি। এই টনি চরিত্রটি গল্পে কমিক রিলফের জন্য সৃষ্ট। তার ফটোগ্রাফির প্রতি ধ্যানজ্ঞান ও সহজাত বুদ্ধির অভাবে ঘটানো নানান ঘটনা পাঠকদের মনে হাসির উদ্রেক করে। রাপ্পা রায়ের কমিকস্ অঙ্কনের ক্ষেত্রেও সুযোগ বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছেন টিনটিনের কমিকসের বেলজিয়ান ধাঁচ। রাপ্পার দুঃসাহসী আর বেপরোয়া মনোভাবের জন্যই তাকে ছোটো বড়ো নির্বিশেষে সকল পাঠক-পাঠিকারই পছন্দ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!