প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সংশপ্তক
উপন্যাস ১৬ ফেব্রুয়ারি ২০২৪

সংশপ্তক

শহীদুল্লা কায়সার

১৭২ ভিউ
৯৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
হারামজাদী ছিনাল।

বজ্জাত মাগী।

খানকী বেইশ্যা।

মিঞাবাড়ির কাচারির সুমুখে লম্বালম্বি মাঠ। মাঠের পর মসজিদ। সে মসজিদের সুমুখে বসেছে বাদ জুমা মজলিস। খানিক দূরে দাঁড়ান ঘোমটা ছাড়া একটি মেয়ে। গালিগুলো ওরই উদ্দেশে।

এই কসবী হারামজাদী! ঘোমটা দে। ধমকে উঠে ফেলু মিঞা। ফেলু মিঞা শুধু মিঞার বেটা মিঞা নয়, গাঁও মজলিসের কর্তা। তার ধমকে কেঁপে ওঠে মজলিস।

আবার দেমাক দেখো না? কিরে খানকি মাগী যারবা পেটে নেবার সময় খেয়াল ছিল না? দেমাগটা তখন কোথায় ছিল? মুনিবের চেয়ে কণ্ঠস্বর আর এক ডিগ্রী চড়া করে খিঁচিয়ে ওঠে রমজান। রমজান শুধু কর্মচারী নয় সব কাজেই ফেলু মিঞার দক্ষিণহস্ত। অতএব, কর্তার রোখ বুঝে তার স্বরের ওঠানামা। তা ছাড়া কানে-কানে চালু কথা, আগাগোড়া ব্যাপারটার পেছনে কাজ করেছে রমজানের পাকা হাত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!