প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অবাঞ্ছিত উইল
উপন্যাস ৩০ আগস্ট ২০২৩

অবাঞ্ছিত উইল

কাশেম বিন আবু বকর

৬৯ ভিউ
২৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ইয়াসিন সাহেব বেশ গম্ভীর স্বরে বললেন, আপনার ভাগিনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আপনারা চলে যান।

আরমান সাহেব খুব আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন বেয়াই সাহেব, কিছুই যে বুঝতে পারছি না?

না বোঝার কি আছে? যারা খেসী করতে এসে আমাদেরকে বিশ্বাস করে না, তাদের বাড়িতে মেয়ে দেব না।

ইয়াসিন সাহেবের প্রতিবেশী মাহফুজ সাহেব তাকে উদ্দেশ্য করে বললেন, কথাটা চিন্তা করে বলেছেন?

চিন্তা না করে আমি কোনদিন কোন কথা বলি না বা কাজ করি না।

পাত্রের বাবা আনসার সাহেব অপমান বোধ করে খুব রাগের সঙ্গে বললেন, মেয়ের বাবার মুখে একথা শোভা পায় না। এখনও সময় আছে, কথাটা ফিরিয়ে নিন।

না, যাদের মন এত নীচ, তাদের সঙ্গে সম্বন্ধ করব না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

এমন সময় একজন বয়স্ক চাকর এসে ইয়াসিন সাহেবকে বলল, একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে।

কোথা থেকে এসেছে জিজ্ঞেস করেছ?

জি করেছি, কুষ্টিয়া থেকে।

ঠিক আছে তাকে ড্রইংরুমে বসাও, আমি আসছি। তারপর পাত্র পক্ষকে বললেন, আপনারা এখন আসতে পারেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!