কাশেম বিন আবু বকর একজন ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশী উপন্যাসিক যার উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রামীণ প্রেক্ষাপটে ইসলামকেন্দ্রিক প্রেম ভালোবাসা। তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন বই বিক্রেতা। ১৯৭৮ সালে তিনি তার প্রথম উপন্যাস ফুটন্ত গোলাপ লেখেন। উপন্যাসটি প্রকাশ পেতে এক দশকের মত সময় লেগে যায়। প্রকাশের পরে বইটি বেস্ট সেলারে পরিণত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে প্রতিবেদন করার পরে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তার উপন্যাস ঠিক উপন্যাস কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল বিতর্ক তৈরি হয়। পশ্চিমবঙ্গের হাওড়া বোর্ড থেকে ম্যাট্রিক পাস করেন । ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও শেষ করতে পারেন নি। বাবার বড় সন্তান হওয়ার কারণে পারিবারিক চাপ ছিল। বাংলাদেশের সাহিত্যাঙ্গন এবং মূলধারার গণমাধ্যমে কাশেম বিন আবু বকর অনেকটা উপেক্ষিত ছিলেন। শহুরে শিক্ষিত পাঠক সমাজের কাছে তিনি প্রায় অপরিচিত নাম। তার উপন্যাসের প্রধান পাঠক গ্রামীণ মুসলমান তরুণ শ্রেণি। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ডেইলি মেইল, মার্কিন সংবাদমাধ্যম ইয়াহু নিউজ, মধ্যপ্রাচ্যের আরব নিউজ, মালয়েশিয়ার দ্যা স্টার ও মালয়মেইল, পাকিস্তানের দ্য ডন, ফ্রান্সের ফ্রান্স টুয়েন্টি ফোর ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, হাঙ্গেরির হাঙ্গেরি টুডেসহ বিভিন্ন সংবাদমাধ্যম উক্ত প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের পত্রিকাগুলোও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়।
সংগৃহিত বই: ৯ টি
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর
কাশেম বিন আবু বকর