প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আজব ও জবর-আজব অর্থনীতি
অর্থনীতি ২১ জানুয়ারি ২০২৬

আজব ও জবর-আজব অর্থনীতি

আকবর আলি খান

২১৯ ভিউ
১১২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সত্তরের দশকে বাংলাদেশে মাত্র তিনজন অধ্যাপক ছিলেন যাঁরা প্রত্যেকে দুটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। এঁরা সম্মানসূচক ডিগ্রিধারী ছিলেন না; এঁদের তিনজনই কষ্ট করে অভিসন্দর্ভ রচনা করে ডিগ্রি লাভ করেন। এঁদের মধ্যে মিলের চেয়ে বৈসাদৃশ্য ছিল অনেক বেশি। এঁরা ভিন্ন ভিন্ন বিষয় পড়াতেন। এঁদের আচার-আচরণেও তেমন মিল ছিল না। এঁদের বাড়ি ছিল তিনটি ভিন্ন জেলায়। তবু এঁদের তিনজনের একই পরিণতি ঘটে। এঁরা তিনজনই দুর্নীতির দায়ে জেল খাটেন (তিনজনই দাবি করেছেন যে এঁরা নির্দোষ)। এরপর বাংলাদেশে ‘ডাবল পিএইচডির’ (হয়তো দুর্নীতি দমন কমিশনের ভয়ে) আর খবর পাওয়া যায়নি। সংখ্যাতত্ত্বের সূত্র অনুসারে। বাংলাদেশে দুটি পিএইচডি ডিগ্রি নিলে দুর্নীতির দায়ে জেল খাটার শতভাগ সম্ভাবনা রয়েছে। উল্লিখিত তিনজন অধ্যাপকই পরলোকগমন করেছেন। যদি ইতোমধ্যে কেউ ডাবল পিএইচডি অর্জনের চেষ্টা করেন, তবে তার জেলে যাওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আরও দেখুন