প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ
জীবনী, স্মৃতিচারণ ১৬ আগস্ট ২০২৩

আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ

তসলিমা নাসরিন

১১৮ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
নিজ দেশে পরবাসি,

আবার পরবাসেও পরবাসি।

দেশ তবে কোথায় আমার?

সুজলা সুফলা দেশ!

আমি জানি, দেশ জানে, আমার অন্তরে সে দেশ।



ব্যাংকক বিমান বন্দরে নেমেই আমি মাথার কাপড়টি ফেলে দিই। কাপড়টি মাথার ওপর খুব ভারি হয়ে চেপে বসেছিল। কাপড়টি ফেলে দিয়ে নিজেকে আমার খুব হালকা লাগে। অনেকদিন পর যেন আমি আমি হয়েছি। একটি অশ্লীল আবরণে আমাকে ঢেকে রাখা হয়েছিল সেটি সরিয়ে সত্যিকার আমি বেরিয়ে আসি পৃথিবীর আলো হাওয়ায়, আমি মুক্তির শ্বাস নিই। যে আমি ছোটবেলা থেকেই বোরখা পরে বা মাথায় ওড়না চাপিয়ে পর্দা করার ঘোর বিরোধী ছিলাম, সেই আমাকেই দিনের পর দিন আবৃত থাকতে হয়েছে। এর চেয়ে বড় লজ্জা আর কী আছে! অবশ্য একটিই সান্ত্বনা যে সে আবৃত হওয়া কোনও ধর্মীয় কারণে ছিল না, ছিল মৃত্যু থেকে বাঁচার জন্য। আমার নিজের মাথা থেকেও মাথা ঢাকার সিদ্ধান্তটি নামেনি, নেমেছে অন্যের মাথা থেকে। কেবল আমাকে বাঁচানোই নয়, আমাকে বাঁচাতে যে মানুষগুলো এগিয়ে এসেছে, তাদেরও বাঁচানোর দায়িত্ব আমার কাঁধেই ছিল। কাঁধে না বলে আসলে মাথায় বলাই ভালো। মাথা ঢেকে নিজের মাথা শুধু নয়, অনেকের মাথাই নাকি রক্ষা করেছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!