প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ইসলাম: সংক্ষিপ্ত ইতিহাস
সভ্যতা ও সংস্কৃতি ১২ সেপ্টেম্বর ২০২৩

ইসলাম: সংক্ষিপ্ত ইতিহাস

কারেন আর্মস্ট্রং

১৬৫ ভিউ
৬৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বিশ্বের নবীন এবং আধুনিকতম একেশ্বরবাদী ধর্ম ইসলামকে নিয়ে ক্যারেন আর্মস্ট্রং লিখেছেন ইসলাম: আ শর্ট হিস্ট্রি গ্রন্থটি। সংক্ষিপ্ত পরিসরে হলেও ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়ার প্রয়াস পেয়েছেন লেখক এ গ্রন্থের মাধ্যমে। পয়গম্বর মুহাম্মদের (স:) মাধ্যমে প্রবর্তনের পর থেকে শুরু করে রাশিদুনদের আমল, একাধিক ফিৎনাহ্র বিবরণ, ইসলামে খেলাফতের নামে রাজতন্ত্রের আবির্ভাব, ইসলামী সাম্রাজ্যের বিস্তার, বিভাজন, পতন এবং তার পেছনে ক্রিয়াশীল কারণ বিশ্লেষণের প্রয়াস পেয়েছেন ক্যারেন আর্মস্ট্রং। বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতে বিলুপ্তির উপান্তে পৌঁছেও ইসলাম ধর্ম কোন বৈশিষ্ট্য বা সুপ্ত শক্তির কারণে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে বারবার তাও দেখিয়েছেন লেখক। দেখিয়েছেন কখনও ইসলামের নামে আবার কখনও আধুনিকতা আর সেক্যুলারিজমের দোহাই দিয়ে মুসলিম শাসকরা কীভাবে ইসলামের মৌল নীতি অর্থাৎ সমতার মূল্যবোধের লংঘন করেছেন, নির্যাতন চালানোর মাধ্যমে রুদ্ধ করেছেন ভিন্নমত। আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রতিযোগিতায় ইসলামকে কেন আপাতদৃষ্টিতে পশ্চাদবর্তী বলে মনে হচ্ছে বোঝার প্রয়াসে লেখক ব্যাখ্যা খাড়া করেছেন, সেই সঙ্গে তুলে ধরেছেন আগামীর উজ্জ্বল সম্ভাবনাকে, যা ভাবনার খোরাক জোগায়, আশাবাদী করে তোলে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!