প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এক ডজন একজন
কিশোর সাহিত্য ২৫ অক্টোবর ২০২৩

এক ডজন একজন

মুহম্মদ জাফর ইকবাল

১১৭ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বাসাটা দেখে প্রথমে কেউই বুঝতে পারবে না যে এটা অত্যন্ত বিচিত্র একটা বাসা। বাইরে থেকে দেখতে এটা খুবই সাধারণ। হালকা হলুদ রঙের চারতলা একটা বিল্ডিং, পাশে বেশ খানিকটা খালি জায়গা, সেখানে নানা সাইজের গাছ। কিন্তু কেউ যদি একটু খুঁটিয়ে দেখে তাহলেই তার মনের ভিতরে নানারকম খটকা লাগতে শুরু করবে। যেমন বাসার গেটের পাশে কালো রঙের গ্রানাইট পাথরে রূপালি অক্ষরে খুব সুন্দর করে লেখা আছে, খা খা খা বক্কিলারে খা! একটা বাসার সামনে কেন এই কথাগুলো লেখা থাকবে সেটা নিয়ে যে কোনো মানুষের মনে সন্দেহ হতে পারে। আসলে এটা এই বাসার নাম।

মানুষ বাসার নাম রাখে নাহার মঞ্জিল কিংবা চৌধুরী ভিলা। যারা আধুনিক তারা নাম রাখে ব্ল্যাকবেরী কিংবা সানথিলা। যাদের ভেতরে একটা কবি কবি ভাব আছে তারা নাম রাখে নিশীথে কিংবা বনলত। তাই বলে খা খা খা বৰ্কিলারে খা? এটা কী কখনো একটা বাসার নাম হতে পারে? এই বাসার মানুষগুলোর সাথে সেটা নিয়ে কথা বলে লাভ নেই, একটা বাসার নাম যে খা খা খা বৰ্কিলারে খা হতে পারে না সেটা তারা জানেই না। বাংলার একজন প্রফেসর তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে বকিলা বলে কোনো শব্দ নেই, শব্দটা বখিল বা কৃপণ। সাপুড়েরা সাপের খেলা দেখানোর সময় যারা পয়সা দিতে চায় না তাদেরকে ভয় দেখানোর জন্য এটা বলে। কিন্তু এই বাসার মানুষগুলোর শব্দের অর্থ বা উচ্চারণ নিয়ে কোনো মাথাব্যথা নেই, একটা কথা তাদের পছন্দ হয়েছে, ব্যাস, সেটা দিয়েই তাদের বাসার নাম রেখে ফেলেছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!