প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জেরুসালেম-ওয়ান সিটি থ্রি ফেইথস
সভ্যতা ও সংস্কৃতি ১২ সেপ্টেম্বর ২০২৩

জেরুসালেম-ওয়ান সিটি থ্রি ফেইথস

কারেন আর্মস্ট্রং

১০৪ ভিউ
৫৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বর্তমানে জেরুসালেম নগরী হিসেবে পরিচিত এলাকাটির পাহাড় উপত্যকাগুলোতে প্রথম কারা বসতি স্থাপন করেছিল, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। পুরনো নগরীর বর্তমান প্রাচীরগুলোর দক্ষিণে অবস্থিত ওফেল পাহাড়ের করবগুলোতে পাওয়া মৃৎপাত্রগুলো খ্রিস্টপূর্ব ৩২০০ সালের। এই সময়ে আধুনিক ইসরাইলের কেনানের অন্যান্য অংশে, মেগিডো, জেরিকো, আই, ল্যাচিশ ও বেথ শানে নগর আবির্ভূত হতে শুরু করেছিল। প্রত্নতত্ত্ববিদেরা মন্দির, ঘর-বাড়ি, কারখানা, রাস্তা ও পয়োঃপ্রণালি আবিষ্কার করেছেন। তবে ওই সময়ে জেরুসালেমে নগরজীবন শুরু হয়ে গিয়েছিল, এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বরং পরিহাসের বিষয় হলো যে পরবর্তীকালে কোটি কোটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমের কাছে বিশ্বের কেন্দ্র হিসেবে যে স্থানটিকে শ্রদ্ধা জানাচ্ছে, সেটি ছিল প্রাচীন কেনানের পরিচিত অংশের বাইরে। পার্বত্য অঞ্চলে অবস্থিত এ স্থানটিতে বসবাস করা ছিল কঠিন, এটি ছিল দেশের মূলকেন্দ্রের বাইরে। প্রাথমিক ব্রোঞ্জ যুগের বিকাশ প্রধানত উপকূলীয় সমতল এলাকা, উর্বরা জেজরিল উপত্যকা ও নেগেভেই মূলত সীমিত ছিল। এখানেই মিসরীয়রা তাদের বাণিজ্য গুদামগুলো প্রতিষ্ঠা করেছিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!