প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

টেন ডলস
এডভেঞ্চার ০৪ অক্টোবর ২০২৩

টেন ডলস

আগাথা ক্রিস্টি

৭৬ ভিউ
২০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অবসরপ্রাপ্ত বিচারপতি মিঃ ওয়ারগ্রেভ চলেছেন ট্রেনে। প্রচণ্ডগতিতে ছুটে চলেছে ট্রেন। তিনি ভাবছেন চিঠিটির কথা। একসময় পকেট থেকে সেটি বার করে পড়লেন।

প্রিয় লরেন্স,

অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হতে পারে, যদি পান্না দ্বীপে আস। মনোরম পরিবেশ। ১২-৪০ মিঃ প্যাডিংটন… ওক ব্রিজে দেখা হবে।

প্রীতি ও শুভেচ্ছান্তে

কনসটান্স কালমিংটন।

অস্পষ্ট ছোট্ট চিঠি। তার মনে পড়ে সাত-আটবছর আগে পত্রলেখিকার সঙ্গে আলাপ হয়েছিল ইতালিতে। এতদিন পরে কি মনে করে চিঠি লিখছেন কে জানে?

পান্না দ্বীপটার কথা হালে খবরের কাগজে চোখে পড়েছে। এক ধনী ব্যক্তি দ্বীপটা প্রথমে কিনেছিলেন। সুন্দর একটা বাড়িও সেখানে তৈরি করেছেন।

পরে সেটা তিনি বেচে দেন এক চিত্রাভিনেত্রীর কাছে। অবশ্য অনেকের ধারণা নৌবাহিনীর কাজে লাগাবার উদ্দেশ্যে সরকার কিনেছে দ্বীপটা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!