প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

টোয়েণ্টি থাউজ্যাণ্ড লিগ্‌স আণ্ডার দি সী
এডভেঞ্চার ০৭ আগস্ট ২০২৩

টোয়েণ্টি থাউজ্যাণ্ড লিগ্‌স আণ্ডার দি সী

জুল ভার্ন

২০৫ ভিউ
৩৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৮৬৬ সালে হঠাৎ য়ুরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে হুলুস্থূল বেঁধে গেলো। অদ্ভুত-সব ব্যাপার ঘটছে সমুদ্রে— রহস্যময় ও বিপজ্জনক; প্রায়ই নাকি ‘মস্ত কী-একটা’ জন্তু দেখা যাচ্ছে জলের মধ্যে। লম্বা ছুঁচোলে ঝকমকে একটা বিকট ব্যাপার। — কেবল যে আকারেই তিমিমাছের চেয়ে ঢের বড়ো তা-ই নয়, গতিবেগেও তিমির চেয়ে অনেক ক্ষিপ্ৰ। অতিকায় কোনো সিন্ধুদানব, বিজ্ঞান যার কোনো হদিশ রাখে না? কোনো মস্ত শৈলশ্রেণী, ভূগোলবিদ্যায় যার উল্লেখ নেই? এ—সব প্রশ্নের উত্তর কেউ জানে না ব’লেই নাবিকদের মধ্যে আতঙ্ক ও জনরব শুরু হ’লে প্রবলভাবে; খবরের কাগজগুলোও ফলাও ক’রে নানা সত্যিমিথ্যে প্ৰবন্ধ ছাপতে শুরু করলে; আর শেষটায় এমন কতকগুলো ভয়ংকর ব্যাপার ঘ’টে গেলো যার ফলে নানা দেশের সরকার শুদ্ধ, এই ‘মস্ত কী-একটা’কে নিয়ে বিষম বিচলিত হ’য়ে পড়লেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!