প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য মাস্টার অভ দি ওয়ার্ল্ড
এডভেঞ্চার ০৭ আগস্ট ২০২৩

দ্য মাস্টার অভ দি ওয়ার্ল্ড

জুল ভার্ন

৯৩ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এই গল্পে আমার নিজের সম্বন্ধে যদি আমি কয়েক কাহন ফাদি, তবে তা শুধু এই জন্যেই যে এই গল্পের চমকপ্রদ সব ঘটনার সঙ্গে আমি নিবিড়ভাবে জড়িয়ে পড়েছিলুম, গোটা বিংশ শতাব্দীও এমন বিস্ময়কর ঘটনাবলির মুখোমুখি কখনও পড়বে কি না সন্দেহ। মাঝে-মাঝে আমি নিজেকেই জিগেস করে বসি : এ-সব ঘটনা সত্যি-সত্যি একদিন ঘটেছিলো তো? এ-সব কি আমার স্মৃতির মধ্যে যথার্থই খোদাই-করা আছে, যেমন ঘটেছিলো হুবহু তেমন–নাকি স্মৃতির পটে এই-যে-সব ছবি খোদাই-করা আছে সে সব নিছকই আমার তেতে-ওঠা কল্পনার সৃষ্টি? ওয়াশিংটনে ফেডারেল পুলিশ বিভাগের চীফ-ইন্সপেক্টর হিশেবে–শুধু-যে পুলিশে কাজ করি আমি, তা-ই নয়, আমার ইচ্ছেও করে সব দুর্বোধ্য প্রহেলিকার জট খুলে দেখতে, যা-কিছু রহস্যময় ও কুহেলিঘেরা তাকেই খুঁটিয়ে তন্নতন্ন করে দেখে বোঝবার চেষ্টা করাটা আমার ধাতের মধ্যেই আছে–কিন্তু চীফ-ইপেক্টর হিশেবেই আমি এই তাজ্জব আর অসাধারণ ঘটনাগুলোয় বিশেষভাবেই কৌতূহলী হয়ে পড়েছিলুম। আর যেহেতু সরকার আগেই আমাকে–যখন আমি নেহাৎই কিশোর, তখনই–বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ও গভীর রহস্যময় গোপন তদন্তে নিয়োগ করেছিলো, সেইজন্যেই খুব সহজেই, স্বাভাবিকভাবেই, আমার বিভাগের বোকর্তা আমারই ওপর এই তাকলাগানো তদন্তটার দায়িত্ব দিয়েছিলেন, আর কাজটা হাতে নিয়েই আমার মনে হচ্ছিলো আমি যেন কত-কত দুর্ভেদ্য রহস্যের সঙ্গে সরাসরি এক মল্লযুদ্ধে অবতীর্ণ হয়ে পড়েছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!