প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নরক সংকেত
থ্রিলার ২৫ জানুয়ারি ২০২৬

নরক সংকেত

দেবারতি মুখোপাধ্যায়

৩৫৯ ভিউ
১৪১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দেওয়ালের যে কোণটা গিয়ে ধাক্কা খেয়েছে ল্যাবের দরজায়, সেই কোণের ঠিক উলটো দিকে বিশাল চেহারার একটা লোক একই জায়গায় পায়চারি করতে করতে টহল দিচ্ছিল। অনেকটা যেন সরল দোলগতিতে। এপাশ থেকে ওকে দেখা না গেলেও দূরের ল্যাম্পপোস্টের আলোয় তৈরি হওয়া লম্বা ছায়াটায় ওকে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

ধীরে ধীরে সেই ছায়াটার দৈর্ঘ্য কাছে এলেই বাড়ছে। আবার দূরে সরে গেলে কমে যাচ্ছে।

একই লয়ে।

এপাশে দাঁড়িয়ে থাকা কালো মুখোশ পরা লোকটা শেষ একবার ভালো করে সাজিয়ে নিল ছকটা। সে এসব কাজে পুরোপুরি পেশাদার, কালো রুমালটাকে পকেটে রাখা শিশির ভেতরের তরলে চপচপে করে ভিজিয়ে নিল। তারপর ছায়াটার দৈর্ঘ্য বাড়তে বাড়তে সবচেয়ে বড়ো হতেই শিকারি অজগরের মতো নিঃশব্দে ঘুরে গিয়ে বাঁ—হাত দিয়ে লোকটার গলাটা পেছন দিয়ে বেড়ির মতো আটকে ডান হাতে রুমালটা চেপে ধরল মুখে।

লোকটা অস্ফুটে একটা আওয়াজ করল, তারপর অত বড়ো শরীরটা সামান্য কেঁপে নিস্তেজ হয়ে পড়ে গেল মাটিতে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!