প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নরপশু
এডভেঞ্চার ২৮ জুলাই ২০২৩

নরপশু

কাজী আনোয়ার হোসেন

১১২ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
গ্রিসের সবুজ অরণ্যে ভরা পাহাড়ি দ্বীপ কোর্ফিউ।

জুন মাসের উত্তপ্ত এক রাত।

মাত্র তিন দিন আগে এই দ্বীপে ওই যুবতীকে খুঁজে পেয়েছে তারা। তারপর থেকে চোখ রেখেছে ওর ওপর। আর আজ বুঝেছে, কীভাবে কিডন্যাপটা করবে। অসংখ্য জলপাই গাছের ছায়ায় পাহাড়ের ওপরে নির্জন, বড় এক ভিলা ভাড়া করেছে মেয়েটা। টিলার পায়ে লুটিয়ে পড়ছে স্ফটিকের মত স্বচ্ছ, ঝলমলে নীল সাগরের ঢেউ।

ভিলায় একাই থাকে মেয়েটা। কেউ ভাবতে পারে, ওকে কিডন্যাপ করা সহজ। বাস্তবে তা নয়। ওই বাড়ি সরগরম করে রেখেছে নিমন্ত্রিত অতিথিরা। পার্টিতে দিনরাত চলছে গান-বাজনা, মদ্যপান ও জুয়া। এ কারণেই দূর থেকে চোখ রাখলেও ধারেকাছে ভিড়তে পারেনি কিডন্যাপিং টিম।

অবশ্য, আজকের প্ল্যান একদম নিখুঁত। ভিলায় ঢুকবে। মেয়েটাকে আটক করবে। বেরিয়ে আসবে।

টেরও পাবে না কেউ, উধাও হয়েছে মেয়েটা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!