প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নাইজারের বাঁকে
এডভেঞ্চার ০৭ আগস্ট ২০২৩

নাইজারের বাঁকে

জুল ভার্ন

১১০ ভিউ
৫৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শহরের সবকটা দৈনিকের প্রথম পৃষ্ঠায় ছাপা হলো খবরটা। সেন্ট্রাল ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি। সাঙ্ঘাতিক ঘটনাটা ঘটল স্টক এক্সচেঞ্জের কাছে থ্রেডনীডল কোণে সেন্ট্রাল ব্যাংকের ডিকে ব্রাঞ্চে। ম্যানেজার লুই রবার্ট ব্লেজন, বিখ্যাত লর্ড ব্রেজনের ছেলে।

বিশাল একটা ঘরকে ভাগ ভাগ করে নিয়ে এই ব্যাংক। ওক কাঠের কাউন্টার। কাঁচের দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে বাদিকে লোহার গরাদ দিয়ে ঘেরা স্ট্রংকুম। এর পেছনেই ম্যানেজারের রুম। তারপর একটা গলিপথ। বড় হলঘরে গিয়ে শেষ হয়েছে পথটা। থ্রেডনীডল স্ট্রীটে বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। হলঘর থেকে বেরোনোর দরজাটাও ডবল কাঁচের।

সেদিন, পাঁচটা বাজতে বিশ মিনিট বাকি। ম্যানেজার ছাড়া ব্যাংকের কর্মচারী সংখ্যা ছয়। দুজন ছুটিতে আছে। তিনজন মক্কেলের সঙ্গে কথা বলছে। একমনে বসে টাকা গুনছে ক্যাশিয়ার। সারাদিনে জমা পড়া টাকার হিসেব করছে। মোট জমার পরিমাণ ৭২,০৭৯ পাউন্ড ২ শিলিং ৪ পেন্স।

মিনিট কুড়ি পরেই বন্ধ হয়ে যাবে ব্যাংক। নামিয়ে দেয়া হবে স্টীলের শাটার।

নভেম্বর। ব্যাংকের কাঁচের দরজায় গোধূলির আভা রাস্তা থেকে ভেসে আসছে ক্লান্ত বাড়ি ফেরতা অফিস কর্মচারীদের কলরব আর হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া যানবাহনের আওয়াজ। হঠাৎই এই সময় খুলে গেল ব্যাংকের ডবল কাঁচের সুইংডোর।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!