প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রিলিউড টু ফাউণ্ডেশন
বিজ্ঞান কল্প কাহিনী ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিলিউড টু ফাউণ্ডেশন

আইজাক আসিমভ

৩০৩ ভিউ
১৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ছোটখাটো একটা হাই তুলতে গিয়েও তুললেন না ক্লীয়ন। বললেন, হ্যারি সেলডন এই নামের কোনো লোককে তুমি চেন, ডেমারজেল, বা নামটা কখনো শুনেছ?

দশ বছরের কিছু বেশি হয়েছে ক্লীয়ন সিংহাসনে বসেছেন। এই সময়ের মাঝে তিনি হাতে গোনা কয়েকবার জমকালো রাজকীয় পোশাক, আলখাল্লা–যে পোশাকগুলো পরিধান করলে তাকে মহান সম্রাটের মতোই মনে হয় সেগুলো পরিধান করে জনসমক্ষে হাজির হয়েছেন। পিছনের দেয়ালের কুলুঙ্গিগুলোতে পূর্বপুরুষদের হলোগ্রাফের সাথে তার নিজের হলোগ্রাফও আছে একটা, এমনভাবে রাখা যেন এক নজর তাকিয়েই সবাই বুঝতে পারে যে তিনি পূর্বপুরুষদের চেয়েও অনেক মহিমান্বিত।

এই হলোগ্রাফ তৈরির সময় ছল-চাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। হলোগ্রাফ এবং বাস্তব ক্লীয়নের সাথে যথেষ্ট অমিল। যেমন বাস্তবে ক্লীয়নের চুলের রং হালকা বাদামী, হলোগ্রাফে চুলের রং ঠিকই আছে কিন্তু যথেষ্ট পাতলা। বাস্তবে ক্লীয়নের মুখে একটা অসঙ্গতি চোখে পড়ে। তার উপরের ঠোঁটের ডান কোণা বাদিকের চেয়ে খানিকটা বাকা হয়ে ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় উপরের দিকে উঠে থাকে সবসময়ই। হলোগ্রাফে এই অসঙ্গতিটুকু ফুটিয়ে তোলা হয়নি। এছাড়াও হলোগ্রাফে তার উচ্চতা যা দেখানো হয়েছে বাস্তবে তার উচ্চতা আরো কমপক্ষে ২ সে. মি. কম। তিনি উঠে গিয়ে যদি হলোগ্রাফের পাশে দাঁড়ান তাহলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!