প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ফাইভ উইকস ইন এ বেলুন
এডভেঞ্চার ০৭ আগস্ট ২০২৩

ফাইভ উইকস ইন এ বেলুন

জুল ভার্ন

১৮৮ ভিউ
৫২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আঠারোশো বাষট্টি সালের জানুয়ারি মাসে রয়্যল জিয়োগ্রাফিক্যাল সোসাইটির সংসদভবনে একটা মস্ত সভার আয়োজন হয়েছিলো। প্রথম থেকেই শ্রোতারা অত্যন্ত কৌতূহলী ও উৎসুক হয়ে ছিলো, সভাপতির উদ্দীপ্ত বক্তৃতা শুনতে-শুনতে তারা ক্রমেই উত্তেজিত হয়ে উঠলো। হাততালির প্রবল আওয়াজ আর প্রশংসার একটানা গুঞ্জনে সভাঘর অল্পক্ষণের মধ্যেই মুখরিত হয়ে গেলো। বক্তৃতা শেষ করে বসবার আগে সভাপতি বললেন, ভৌগোলিক অভিযানে ইংরেজরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু আসন। দখল করেছে। ইংলণ্ডের সেই গৌরব শিগগিরই আরো বাড়িয়ে দেবেন ডক্টর ফার্গুসন। যে-কাজ সফল করে তোলার চেষ্টা তিনি করছেন, (শ্রোতাদের একজন চটপট বলে উঠলো, তা যে সফল হবে, তাতে কোনোই সন্দেহ নেই,) তা সফল হলে আফ্রিকার অসম্পূর্ণ মানচিত্র অচিরেই পূর্ণাঙ্গ হয়ে দেখা দেবে। আর যদি তার সকল চেষ্টাই বিনষ্ট হয়ে যায়, যদি তার সব উদ্যমই ব্যর্থতার অন্ধকারে তলিয়ে যায়, তাহলেও তার পরাজয় এ-কথাই আরেকবার প্রমাণ করে দেবে যে, দুঃসাহসে ভর দিয়ে যে-কোনো কাজেই রত হতে পারে বলে জীবকুলের মধ্যে মানুষ শ্রেষ্ঠ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!