প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বৈদিক সাহিত্যের রূপরেখা
প্রবন্ধ ২১ জানুয়ারি ২০২৪

বৈদিক সাহিত্যের রূপরেখা

সুকুমারী ভট্টাচার্য

১০৩ ভিউ
৪৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ভারতীয় সাহিত্যের ইতিহাসে বৈদিক সাহিত্যের স্থান সূচনাপর্বের; তেমনই আবার ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠীর ধর্মীয় ও সাহিত্যিক সংকলনেরও প্রথম পরিচয় বৈদিক সাহিত্য। সম্প্রতি ইতিহাস, পুরাতত্ত্ব, সাংস্কৃতিক নৃতত্ত্ব, সমাজবিদ্যা, তুলনামূলক ধর্ম ও লোকপুরাণ, ভাষাতত্ত্ব এবং দর্শনশাস্ত্রের মতো সহযোগী বিষয়ে নিরন্তর গবেষণার ফলে বৈদিক সাহিত্যের আলোচনাও সমৃদ্ধতর হয়ে উঠছে; বিভিন্ন বিষয়ে গবেষণায় উদ্ভূত সিদ্ধান্তকে সমন্বিত করেই আমরা বৈদিক জনসাধারণের জীবন, চিন্তাধারা, নীতিবোধ ও বিশ্বাসের সম্যক পরিচয় পেতে পারি। বৈদিক সাহিত্য আলোচনার ক্ষেত্রে অনেক আভ্যন্তরীণ ও বাইরের বিঘ্ন রয়েছে। তৎকালীন জীবনযাত্রা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনও বেশ বিরল; ইতিহাস ও পুরাতত্ত্ব থেকে বৈদিক মানুষের দৈনন্দিন ও সামাজিক জীবনযাত্রা সম্বন্ধে আমরা যে যৎসামান্য উপাদান পেয়েছি, তাও আবার প্রায়ই রক্ষণশীল ও উগ্রজাতীয়তাবাদী মানসিকতায়, চিরাভ্যস্ত অনড় কুসংস্কারে কিংবা বিপরীতমুখী তাচ্ছিল্য ও অবহেলায় আবিল হয়ে উঠেছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!