প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মাটির দেওয়াল
উপন্যাস ২৪ জানুয়ারি ২০২৬

মাটির দেওয়াল

প্রচেত গুপ্ত

১৪৮ ভিউ
৫৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। / তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী।।’

পুরুষ কন্ঠে গান হচ্ছে। তবে কেউ গাইছে না, মোবাইল বাজছে। বেজেই চলেছে। যেহেতু ফোন আধখানা চাপা পড়ে আছে বালিশের নীচে, গান তেমনভাবে শোনা যাচ্ছে না। আবছা ভেসে আসছে।

দুপুর গড়িয়ে বিকেলের দিকে। খাটে আধশোয়া হয়ে সোমদত্তা ম্যাগাজ়িনের পাতা উলটোচ্ছে। ওই উলটোচ্ছেই, পড়ছে না। একটা সময়ে খুব পড়ত। বই, ম্যাগাজ়িন হাতের কাছে যা পেত, তাই পড়ত। অনেকদিন হল সেসব বন্ধ হয়েছে। অফিস, সংসার, মেয়ে সামলে বইপত্র পড়ার সময় পায় না সোমদত্তা। যদিও দোতারা মায়ের এই কথা মানতে পারে না।

“বই পড়ার সময় নেই বলে কিছু হয় না। বই পড়তে চাইলে সে নিজেই তোমার থেকে সময় বের করে নেবে।”

সোমদত্তা বলেছে, “এত কাজে ব্যস্ত থাকলে বই পড়ব কখন?”

দোতারা বলে, “তোমার চেয়ে হাজার ব্যস্ত মানুষও বই পড়ে। আর তুমি কী এমন কাজে ব্যস্ত মা? অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছ ঠিকই, কিন্তু বাড়িতে? বাড়িতে তিনজন কাজের লোক। রান্না, ঘর ঝাড়পোছ, কাপড় কাচা সবই তো তারা করে।”

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!