প্রচেত গুপ্ত

প্রচেত গুপ্ত

প্রচেত গুপ্ত (১৪ অক্টোবর ১৯৬২) একজন বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। জন্ম কোলকাতার বাঙ্গুর অ্যাভিনিউতে একটি বৈদ্য পরিবারে। তিনি বাঙ্গুর বয়েজ স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি আরম্ভ করেন। মাত্র বারো বছর বয়েসে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। ২০০৭ খ্রিষ্টাব্দে পরিচালক তরুণ মজুমদার তার 'চাঁদের বাড়ি' উপন্যাসটি অবলম্বনে একটি বাঙলা চলচ্চিত্র তৈরি করেন। ২০১১ খ্রিষ্টাব্দে তার 'চোরের বউ' গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস 'নেকলেস' নামের একটি চলচ্চিত্র তৈরি করেন।[৪][৫] তিনি সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনূদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন 'উনিশ কুড়ি', 'সানন্দা' এবং 'দেশ'-এর নিয়মিত লেখক। ২০২২ সালের ডিসেম্বরে গুপ্তকে এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কারে ভূষিত করে।

সংগৃহিত বই: ৪ টি

মাটির দেওয়াল

প্রচেত গুপ্ত

উপন্যাস

নিষাদ

প্রচেত গুপ্ত

উপন্যাস

শূন্য খাম

প্রচেত গুপ্ত

উপন্যাস

স্যার, আমি খুন করেছি

প্রচেত গুপ্ত

গল্প