প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শিবরাম কিশোর রচনা সমগ্র
কিশোর সাহিত্য ১৯ সেপ্টেম্বর ২০২৩

শিবরাম কিশোর রচনা সমগ্র

শিবরাম চক্রবর্তী

১৪২ ভিউ
২৫৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক! ও, ওর দাদা, বাবা, ওরা সব্বাই। কিন্তু লোক ভালো হলে কি হবে, মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমালে, কি ওদের মাথার গোলমালে, তা এখনো আমি ঠাওর করে উঠতে পারিনি। কিন্তু যখনই না আমি তাদের কিছু জিগগেস করছি, তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথামুণ্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না।

কেন, এই আজই তো! বেরুবার মুখেই রাজীবের দাদার সাথে দেখা। জিগগেস করলুম–কেমন আছো হে?

এই কেটে যাচ্ছে একরকম!

কেটেযাচ্ছে? শুনলে পিলে চমকায়! কিন্তু তখন ভারী তাড়া, ফুরসত নেই দাঁড়াবার। নইলে কী কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কিভাবে কাটছে, কবের থেকে কাটছে এসবের খবর নেবার চেষ্টা করতুম।

বাজারের পথে রাজীবের বাবাকে পাই–এই যে! কেমন আছেন মুখুয্যেমসাই?

আজ্ঞে যেমন রেখেছেন!

এত কি একটা জবাব হলো নাকি? এ থেকে ভদ্রলোকের দেহমনের বর্তমান অবস্থায় কতখানি আমি টের পাই? কে রেখেছেন, আর কেনই বা রেখেছেন–তারই বা কি কোন হদিশ পাওয়া যায়? তোমারই বলো।

ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন, তখন আর তাকে জেরা করে জানা গেল না; অগত্যা ঝি–কেই প্রশ্ন করি–তুই কেমন গো বুড়ী?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!