প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সাইক্লোন
কিশোর সাহিত্য ২৩ জুলাই ২০২৩

সাইক্লোন

মুহম্মদ জাফর ইকবাল

২২৭ ভিউ
৪৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শেষ পর্যন্ত ঢং করে ক্লাস শেষের ঘণ্টা পড়ল। বিজলী আশা ছেড়েই দিয়েছিল, একটু আগে তার মনে হচ্ছিল আর কোনোদিন বুঝি ঘণ্টাটা পড়বে না, ক্লাসটাও শেষ হবে না। এই ক্লাসটা অঙ্ক ক্লাস, ক্লাস নেন আজীজ স্যার–যদিও কেউ তাকে আজীজ স্যার ডাকে না। কথা বলার সময় গলার কাছে একটা রগ ফুলে যায় বলে সবাই আড়ালে তাকে রগু স্যার বলে ডাকে। রপ্ত স্যার ক্লাসে এসে বোর্ডে একটার পর একটা অঙ্ক লিখতে থাকেন। তাদেরকে সেগুলো খাতায় তুলতে হয়। পরীক্ষার আগে সেই অঙ্কগুলো মুখস্থ করতে হয়। এই অঙ্কগুলো থেকে কয়েকটা অঙ্ক পরীক্ষায় আসে, পরীক্ষার খাতায় দাড়ি-কমাসহ সেগুলো মুখস্থ লিখে দিয়ে আসতে হয়। যারা রপ্ত স্যারের কাছে প্রাইভেট পড়ে তাদেরকে রপ্ত স্যার আগে থেকে বলে দেন পরীক্ষায় কোন কোন অঙ্কটা দেবেন। তাদের বেশি অঙ্ক মুখস্থ করতে হয় না, যেগুলো পরীক্ষায় আসবে শুধু সেগুলো মুখস্থ করলেই হয়। পরীক্ষাতেও তারা বেশি নম্বর পায়। বিজলী কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ে না। প্রাইভেট পড়তে যে টাকার দরকার তার সে টাকা নাই। টাকা থাকলেও কোনোদিন তাকে বাবা-মা সেই টাকা দেবেন না। সত্যি কথা বলতে কী অনেক চেষ্টাচরিত্র করে স্কুল থেকে তার টিউশন ফ্রি করা হয়েছে বলে সে স্কুলে আসতে পারছে। যদি কোনোদিন তার টিউশন ফি আবার দিতে হয় সাথে সাথে তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!