প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্কুল ফর রবিনসন্স
এডভেঞ্চার ০৭ আগস্ট ২০২৩

স্কুল ফর রবিনসন্স

জুল ভার্ন

৯১ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
…হ্যাঁরে ভাই, তবে আর বলছি কি! এবার নিলামে তুলেছি একটা দ্বীপ! সত্যিকার দ্বীপ আস্ত একটা দ্বীপ! নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করল নিলামদার উী ফেলপর্গ। হে-হে-হে, ফেলুন কড়ি মাখুন তেল! সবচেয়ে বেশি দামটা হাঁকুন, নগদ টাকায় আপনার কাছেই বেচা হবে দ্বীপটা। যার পকেট গরম তিনিই এই দ্বীপ কিনতে পারবেন।

অকশন হাউসে তিল ধারণের জায়গা নেই এরকম একটা অদ্ভুত বেচা-কেনা দেখতে দলে দলে, ভিড় করেছে মানুষ। ভিড় হলে হৈ-হট্টগোলও হবে, হচ্ছেও তাই–যাকে বলে নরক একেবারে গুলজার! এত শোরগোলের মধ্যে বৃত্তাকার মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছে জিনগ্রাস। জিনগ্রাস ফেলপর্গের সহকারী। হৈ-হট্টগোলের শব্দকে ছাপিয়ে তার গলা অকশন হাউসের প্রতিটি কোণ থেকে পরিষ্কার শোনা যাচ্ছে। দাম হাঁকুন, ভাই, দাম হাঁকুন। চিকন গলা জিনগ্রাসের, এত তীক্ষ্ণ যে কানের পর্দা না ফুটো হয়ে যায়। তার চিৎকার শুনে দশ নম্বর স্যাক্রামেনটো স্ট্রীটের অকশন হাউসে আরও লোকজন ভিড় করছে। আস্ত একটা দ্বীপ নিলামে চড়েছে। গেল গেল গেল, এই বুঝি বিক্রি হয়ে গেল!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!