প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হারিয়ে যাওয়া দিনগুলি মোর
জীবনী, স্মৃতিচারণ ১৯ আগস্ট ২০২৩

হারিয়ে যাওয়া দিনগুলি মোর

উত্তমকুমার চট্টোপাধ্যায়

২২৭ ভিউ
১০৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দ্বিজেন্দ্রলালের১ দিলদার এক জায়গায় বলেছেন—”আমি পারিষদ, দার্শনিকের পদে এখনও উন্নীত হইনি। তবে ঘাস খেতে খেতে মুখ তুলে চাওয়ার নাম যদি দর্শন হয় তাহলে আমি দার্শনিক।”

ঠিক তেমনি, আমিও অভিনেতা। অভিনয়ই আমার জীবন। সাহিত্যিক আমি নই।

তবুও আমাকে অনুরোধ করেছেন লেখবার জন্য।

প্রথমটা ভেবেছিলাম লিখব না। শেষকালে কলম ধরতে বাধ্য হলাম এই ভেবে যে আমারও আপনাদের কাছে কিছু বলবার আছে। সেই না-বলা বাণীকেই আজ আমি ভাষায় রূপ দিতে চলেছি।

কারণ ইলেকট্রিকের আলোর সাহায্যে রুপালি পর্দার ওপর আমার ছবি দেখে অনেকেই আমার সম্বন্ধে বিভ্রান্তিকর ধারণা করতে শুরু করেছেন। আর সেই ভ্রান্তি আমাকে নিয়ে যাচ্ছে পৃথিবী থেকে তুলে আর এক কল্পলোকে—যেখানকার অধিবাসী আমি নই, হবার যোগ্যতাও রাখি না।

যেমন, আমার বাড়ি নাকি বিরাট একটা বাগানের মাঝখানে। রাত্তিরবেলা সেইখানে নাকি আলো জ্বলে। ঘণ্টায় ঘণ্টায় রংও তার বদলায়। সুইজারল্যান্ড থেকে নাকি আমার জন্যে এসেছে স্পেশাল একধরনের দম দেওয়া পাখি, যাতে দম দিয়ে দিলে সুন্দর গান ভেসে আসে। আর সেই গান শুনতে শুনতে আমি নাকি রাত্তিরে ঘুমোই। Studio থেকে ফেরার সময় একটা ঝোলানো electric hanging bridge-এর সাহায্যে আমার গাড়ি নাকি উঠে যায় বাড়ির তেতলার ছাদে। আমি যেন কোনো রূপকথার রাজপুত্র।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!