প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

৩০০ বছরের কলকাতা পটভূমি ও ইতিকথা
ইতিহাস ও ঐতিহ্য ২৮ আগস্ট ২০২৪

৩০০ বছরের কলকাতা পটভূমি ও ইতিকথা

অতুল সুর

৯৯ ভিউ
৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৬৯০ খ্রীষ্টাব্দে জোব চার্ণক যখন তৃতীয় বা শেষবারের মত সুতানটিতে এসে কলকাতা শহরের প্রাণপ্রতিষ্ঠা করেন, ঠিক সেই সময়েই চৌরঙ্গীর জঙ্গলে ছিল দশনামী সম্প্রদায়ভুক্ত সাধু জঙ্গলগিরি চৌরঙ্গী (যাঁর নাম থেকে জায়গাটার নাম হয়েছে চৌরঙ্গী) প্রতিষ্ঠিত মহাদেবের এক মন্দির ও আশ্রম। ওখানে এসে আশ্রয় নিয়েছিল বাঙলাদেশের এক রানী। স্বামী কর্তৃক বিতাড়িত হয়ে চৌরঙ্গীর ওই মহাদেবের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন রানী অজিতাসুন্দরী। রানী অজিতাসুন্দরী ছিলেন চেতুয়া-বরদার ইতিহাস প্রসিদ্ধ রাজা শোভা সিংহের প্রথমা রানী। চেতুয়া-বরদা ছিল মন্দারন সরকারের (বর্তমান মেদিনীপুর) পাঁচ নম্বর মহল। রাজা শোভা সিংহ ছিল অত্যন্ত চরিত্রহীন, লম্পট ও অত্যাচারী জমিদার। তারই সময়ে বরদার যদুপুর গ্রামে বাস করত রামেশ্বর ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে কর্ণগড়ের রাজা রাম সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন ‘শিবায়ন’ কাব্য।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!