জেমস হ্যাডলি চেজ (২৪ ডিসেম্বর ১৯০৬ – ৬ ফ্রেব্রুয়ারি ১৯৮৫) একজন ইংরেজ লেখক। জন্মের পর তার নাম রাখা হয় রেনে লজ ব্রাবাজন রেমন্ড, তবে তিনি তার বিভিন্ন ছদ্ম নামে বেশি পরিচিত। যেমন: জেমস হ্যাডলি চেজ, জেমস এল. ডচার্টি, রেমন্ড মার্শাল, আর. রেমন্ড, এবং এ্যাম্ব্রস গ্যান্ট। তিনি ইংরেজি সাহিত্যির একজন অন্যতম পরিচিত থ্রিলার লেখক। তার লেখা গ্রন্থ ‘দ্যা ক্যানন অব দ্যা চেজ’ তাকে ইউরোপের থ্রিলার কাহিনীর রাজা হিসাবে স্বীকৃতি এনে দেয়। জেমস সমগ্র বিশ্বে বেস্ট সেলার লেখকদের অন্যতম। তার লেখা ৫০ টি বইয়ের গল্প থেকে চলচ্চিত্র তৈরী করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেমস হ্যাডলি চেজ মিত্র বাহিনীর পক্ষে যুদ্ধে অংশ গ্রহণ করেন। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীতে তার পদবী ছিল স্ক্রোয়ার্ডন লিডার। তিনি রাজকীয় বিমান বাহিনীর জার্নালের একজন সম্পাদক ছিলেন। যুদ্ধের পর এই জার্নালে প্রকাশিত তার কিছু গল্প বই আকারে প্রকাশিত হয়। বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে তার পরিচয় হয় চেজ মেরিল পানিতের সাথে। তিনি চেজকে একটি আমেরিকান গালি অভিধান এবং আন্ডার ওয়ার্ল্ড দলগুলির একটি বিস্তারিত ম্যাপ এবং বাস্তাব ঘটনার উপর ভিত্তি করে কিছু বই দিয়েছিলেন। এসব উপকরণ চেজকে মার্কিন পটভূমিতে লেখা তার উপন্যাসগুলির জন্য রসদ যুগিয়েছিল। ১৯৪১ সালে প্রকাশিত একটি লেখা ‘মিস কালাহান কামস টু গ্রিফ’ অশ্লিলতার দায়ে আদালত কর্তৃক নিষিদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে চেজ কিছুটা ভিন্নধারনের লেখার দিকে মনযোগী হন। তিনি আমেরিকান গ্যাংস্টারদের গল্প থেকে সরে এসে লন্ডনের আন্ডার ওয়ার্ল্ড এর গল্প লেখা শুরু করেন। লেক জেনেভার তীরে ছো্ট্ট শহর করসিয়া্ক্সে ৬ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে ৭৮ বয়সে তিনি মারা যান।
সংগৃহিত বই: ১৩ টি
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ
জেমস হ্যাডলি চেজ