প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

আই হোল্ড ফোর এসেস
থ্রিলার ১২ অক্টোবর ২০২৩

আই হোল্ড ফোর এসেস

জেমস হ্যাডলি চেজ

১৫২ ভিউ
৭৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ঠেলে জলখাবারের ট্রেটা সরিয়ে দেবার আগে খুঁটিয়ে দেখে নিল শেষ বারের মত আর কিছু পড়ে আছে কিনা খাবার মত। কিছু নেই ছোট্ট কফি পটেও। জ্যাক আর্চার হতাশ হয়ে সস্তা দামের ফরাসী সিগ্রেট ডালয়েজ ধরাল, তার মনটা গুটিয়ে গেল আবার ঘরের চারদিকে দৃষ্টি দিতেই।

ও যে আগে কখনও এই সেন্ট কেবিনের চেয়েও খারাপ হোটেলে থাকেনি তা নয়, তবে সেগুলোর মত তত বেশি নোংরা গরীব গরীব ভাব এই হোটেলটায় নেই। সবচেয়ে বড় কথা হল এর চেয়ে সস্তা হোটেল প্যারিসে আর নেই। জ্যাক সময় দেখে নিল ঘড়িতে। দেখা করতে হবে জো প্যাটারসনের সঙ্গে, অতএব বেরিয়ে পড়াই ভাল। আবার কেমন যেন হয়ে গেল মনটা। অনেক দূর যেতে হবে পাতাল রেলে চড়ে। সেই প্লাজা এথিনী হোটেলে ডুবোক, ইনভালিদেস, কনবাদে, ফ্রাঙ্কলিন, রুজভেল্ট এবং সবশেষে আলমা মারকু স্টেশন পার হয়ে যেতে হবে। এই মন খারাপ হবার কারণ, ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করেই। আগেকার দিন হলে, এই ভাবে ট্রেনে করে যেতে হতনা, গা এলিয়ে দিত পেছনের সীটে, আরামে, তাকে ড্রাইভার পৌঁছে দিত ঠিক জায়গায়। কিন্তু কোনো লাভ নেই এসব ভেবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!