প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বাঙলা ও বাঙালী
সভ্যতা ও সংস্কৃতি ১৩ আগস্ট ২০২৩

বাঙলা ও বাঙালী

অতুল সুর

১৬১ ভিউ
৫২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
একশো বছর আগে বঙ্কিমচন্দ্র আক্ষেপ করে বলেছিলেন যে, বাঙালীর ইতিহাস নেই। আজ আর সে-কথা ঘাটে না। নানা সুধীজনের প্রয়াসের ফলে আজ বাঙলার ও বাঙালীর এক গৌরবময় ইতিহাস রচিত হয়েছে। এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রচেষ্টা ছিল রাজশাহীর বরেন্দ্র রিসার্চ সোসাইটির। বর্তমান শতাব্দীর সূচনায় ওই সোসাইটির পক্ষ থেকে রমাপ্রসাদ চন্দ লেখেন “গৌড়রাজমালা” ও অক্ষয়কুমার মৈত্র প্রকাশ করেন “গৌড়-লেখমালা।” তারপর রাখালদাস বন্দ্যোপাধ্যায় রচনা করেন তাঁর “বাঙলার ইতিহাস।” কিন্তু বইখানা ছিল রাষ্ট্রীয় ইতিহাস, বাঙালীর জীবনচর্যার ইতিহাস নয়। তিনের দশকে বাঙলার ইতিহাসের একটা কঙ্কাল ধারাবাহিকভাবে উপস্থাপিত করেন বর্তমান লেখক মহাবোধি সোসাইটির মুখপাত্র ‘মহাবোধি’-তে। চল্লিশের দশকের গোড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় বের করল তাদের “হিস্ট্রি অভ্‌ বেঙ্গল।” এই বইটাতে প্রথম প্রদত্ত হল বাঙালীর জীবনচর্যার বিভিন্ন বিভাগের ইতিহাস। এর ছ’বছর পরে ডঃ নীহাররঞ্জন রায় অসামান্য অর্জন করলেন বাঙলা সাহিত্যের অনবদ্য সৃজন তাঁর “বাঙালীর ইতিহাস—আদিপর্ব” লিখে। কিন্তু বাঙলার ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগটা শূন্যই থেকে গেল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!