প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ভয়ংকর স্বীকারোক্তি
রহস্য রোমাঞ্চ ১৮ জানুয়ারি ২০২৬

ভয়ংকর স্বীকারোক্তি

হিমাদ্রীকিশোর দাশগুপ্ত

২৫৭ ভিউ
১০৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বেলা দুটো নাগাদ একতলার চেম্বারে পেশেন্ট দেখা শেষ করে দোতলার ঘরে খাওয়া আর বিশ্রাম নেবার জন্য উঠতে যাচ্ছিলেন ডাক্তার অচিন্ত্য সেন৷ ঠিক সেই সময় চেম্বারের পর্দা ঠেলে প্রবেশ করল একজন মাঝবয়সি লোক৷ তার পরনে ধুতির ওপর শার্ট৷ তাকে দেখে চেয়ার ছেড়ে উঠতে গিয়েও আবার বসে পড়লেন অচিন্ত্য৷ যদিও লোকটা অসময়ে এসেছে, তবুও কোনোদিন কোনো পেশেন্টকে ফেরান না তিনি৷ অসুখ হলেই তো মানুষ ডাক্তারের কাছে আসে৷ আর অসুখ কখনও সময় মেনে আসে না৷ তাই এ লোকটাকেও পেশেন্টদের জন্য নির্দিষ্ট চেয়ারটা দেখিয়ে অচিন্ত্য বললেন, ‘কী হয়েছে আপনার?’লোকটা তাঁর কথা শুনে বলল, ‘আমি শিমুলবাগান থেকে আসছি৷ আমি নয়, আমার বাবু আপনার পেশেন্ট৷ তিনি আপনাকে একটা খাম পাঠিয়েছেন৷’ এই বলে লোকটা বেশ বড় খাম এগিয়ে দিল ডাক্তারবাবুর হাতে৷

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!