প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শ্যামাঙ্গীর ঈশ্বর সন্ধান
রহস্য রোমাঞ্চ ০২ ফেব্রুয়ারি ২০২৬

শ্যামাঙ্গীর ঈশ্বর সন্ধান

জর্জ বার্নাড শ

১৮১ ভিউ
৮৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এ কাহিনীর পটভূমি আফ্রিকার গভীর অরণ্য। মিশনারী মেমদিদিটির কাছে অরণ্যের কালো মেয়েটির দীক্ষাগ্রহণ সম্পন্ন হল।

খর্বুটে চেহারার মেমদিদিটির বয়েস তিরিশের নিচেই হবে। নিবাস, সুদূর ইংল্যাণ্ড। ছোট্ট দেহটায় বিশাল একটা হৃদয় বয়ে বেড়াচ্ছেন। সংসারে শান্তি-টান্তি জুটল না অমন একটা হৃদয় নিয়ে। তাই জঙ্গলে চলে এলেন অসভ্য বুনোগুলোর মাঝে পরিত্রাতা যীশুর ভালোবাসা বিলিয়ে দিতে। ছোটবেলায় ইস্কুলের ক্লাশে দিদিমণিদের দিকে তিনি এমন উদাস হয়ে শ্রদ্ধাভরে তাকিয়ে থাকতেন যে তাঁকে সবাই করুণা করতেন, কেউ বকাঝকা করতে পারতেন না। অথচ অন্য মেয়েদের সঙ্গে তিনি মিশতেনই না। আর আঠারো বছর না পুরতেই টপাটপ প্রেমে পড়তে লাগলেন চার্চের পাদ্রীগুলোর সঙ্গে। একসঙ্গে ছ জনের সঙ্গে জমে উঠল ভাবসাব। যেই বিয়ের প্রস্তাব এল অমনি টুক টুক করে কেটে পড়লেন। পাদ্রীগুলোও হাঁফ ছেড়ে বাঁচল। তবে একজন হতাশায় সেঁকো বিষ খেল। এতে অবশ্য মেমদিদিটি তূরীয় আনন্দরই স্বাদ পেলেন। অপার্থিব মহিমার এক মাখো মাখো আস্বাদ আর কি!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!