প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ডাকাতরাজা
থ্রিলার ২৮ জানুয়ারি ২০২৬

ডাকাতরাজা

দেবারতি মুখোপাধ্যায়

৩০১ ভিউ
১১৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘যুবরাজ! যদি অপরাধ না নেন, একটা কথা বলি।’

‘বলুন, মহাসেনাপতি।’

‘মোগলদের সামনে এখন আমাদের বাহিনীর আত্মসমর্পণ ছাড়া কোনও পথ কিন্তু খোলা নেই।’

‘কী বলছেন মহাসেনাপতি?’

‘আজ্ঞে যুবরাজ, যুদ্ধের হাওয়া সেদিকেই বইছে। ভাগ্যদেবতা আমাদের ওপরে প্রসন্ন নন। নইলে কি আর এই ক্ষুদ্র রাজ্যের ওপর দিল্লিশ্বরের দৃষ্টি এসে পড়ে?’

সদ্য গজিয়ে ওঠা নরম ঘাসের মতো সবুজাভ গোঁফে নিজের অজান্তেই হাত বোলালেন রাজকুমার। তিনি ভাগ্য এবং ভাগ্যদেবতা এই দুইয়ের ওপরে আস্থা রাখেন। কিন্তু পাশাপাশি এও বিশ্বাস করেন যে ভাগ্য উদ্যমী ও সাহসী পুরুষের পাশেই থাকে।

মোগল সম্রাট আকবরের বাহিনীর রণকৌশল অভিনব না-হলেও তাদের সৈন্যসংখ্যা অনেক বেশি। ভারের জোরেই কেটে যাবে।

কিন্তু সেই ভারকেও আয়ত্তে আনা সম্ভব, যদি তাকে ছিন্নভিন্ন করে ফেলা যায়!

নিবিষ্টমনে চিন্তা করছিলেন যুবরাজ, মহাসেনাপতি ইতস্তত করে বলে উঠলেন, ‘তবে কি আমাদের সেনাদের আত্মসমর্পণ করতে বলব, যুবরাজ?’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!