প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রহস্যের আলো-ছায়া
রহস্য রোমাঞ্চ ০৫ আগস্ট ২০২৩

রহস্যের আলো-ছায়া

হেমেন্দ্রকুমার রায়

৮৯ ভিউ
৩৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অক্ষয়কুমার চৌধুরী পণ্ডিতদের একটি মস্তবড় উক্তি ব্যর্থ করে দিয়েছে। পণ্ডিতরা বলেন, মানুষের মুখ হচ্ছে মনের আয়না।

কিন্তু অক্ষয়ের মুখের পানে তাকিয়ে তার চরিত্রের রহস্য উদ্ঘাটন করতে পারে, এমন লোক কেউ আছে বলে জানি না। তার সামনে গিয়ে দাঁড়ালে পণ্ডিতদের মুখ হবে বন্ধ।

কী হাসি-হাসি সরল মুখ তার! সে-হাসির ভিতর দিয়ে ছড়িয়ে পড়ছে যেন সদাশয়তা আর ন্যায়পরায়ণতা! বসুধার সবাই যেন তার কুটুম্ব!

কিন্তু অক্ষয় নিজেই জানে, কেউ যদি তাকে চোর, জুয়াচোর, অসাধু বা দাগাবাজ বলে ডাকে, তবে একটুও মিথ্যা বলা হবে না।

তার ছোট বাড়িখানিতে থাকে একটি মাত্র আধবুড়ো লোক–একাধারে সেই-ই হচ্ছে পাঁচক ও বেয়ারা। নাম রামচরণ। সকলের কাছেই সে বলে বেড়ায়, আমার মনিবের মতন সৎ, আমুদে আর ভালোমানুষ লোক আর দেখা যায় না। মুখে তার গান আর মিষ্টি কথা লেগেই আছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!