প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হত্যা হাহাকারে
রহস্য রোমাঞ্চ ০৫ আগস্ট ২০২৩

হত্যা হাহাকারে

হেমেন্দ্রকুমার রায়

১৭০ ভিউ
৭৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কলকাতা হঠাৎ পাগলা হয়ে গিয়েছে! এক-একজন মানুষ যে পাগল হয়ে যায় একথা তোমরা সবাই জানো। কিন্তু একটা গোটা শহর হঠাৎ পাগলা হয়ে গিয়েছে শুনলে তোমাদের মনে খটকা লাগতে পারে নিশ্চয়ই।

তবু কথাটা সত্য। ওই শোনো। হাজার-হাজার কণ্ঠে আকাশ-কাঁপানো ওই বিকট চিৎকার শোনো। জয়-হিন্দ! বন্দে মাতরম্‌! আল্লা হো আকবর!

ওই দ্যাখো। নিকটে, সুদূরে বাড়ির পর বাড়ি জুড়ে দাউ দাউ করে জ্বলছে সমুজ্জ্বল রক্তের মতো রাঙা টকটকে অগ্নিশিখার পর অগ্নিশিখা এবং অতিকায় কৃষ্ণ অজগরের মতো ধূম্রকুণ্ডলীর পর ধূম্রকুণ্ডলী সারে-সারে ওপরে উঠে যাচ্ছে যেন ছোবল মারবে বিপুল শূন্যের বুকে।

শুনতে পাচ্ছ না সুতীব্র আর্তধ্বনি? শুনতে পাচ্ছ না ঘন ঘন বন্দুক ও বোমার ভয়াল গর্জন এবং পলাতকদের অতি দ্রুত পদশব্দ?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!