প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

গাছের পাতা নীল
উপন্যাস ১২ আগস্ট ২০২৩

গাছের পাতা নীল

আশাপূর্ণা দেবী

১৩৭ ভিউ
৪৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কোনও দিকে না তাকিয়ে মাথা নিচু করে গাড়িতে গিয়ে উঠলেন অধ্যাপক মৈত্র। যেমন মাথা নিচু করে চলে যায় সাহায্যপ্রার্থী গরিব তার ধনী আত্মীয়ের দরজা থেকে অবহেলার দান কুড়িয়ে নিয়ে।

অবহেলাই। অবহেলা করেই ছেড়ে দিল ওরা শেষটায় ওদের আসামিকে। বোধ করি বা একটু করুণাও হয়েছিল ওদের কারও কারও, অধ্যাপকের গম্ভীর হতাশা-আঁকা অসহায় মুখ দেখে। বলল, যাক গে, চলে যান।

অবিশ্যি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দলের মধ্যে থেকে দু-একটা শেয়াল ডাক উঠল বইকী, ওদের এতদিনকার প্রিয় আর সম্মাননীয় অধ্যাপকের দুর্দশাগ্রস্ত অবস্থা লক্ষ করে। উঠল দু-একটা তীব্র অসভ্য সিটি। কিন্তু সে তো হবেই। ওইটুকুর ওপর দিয়েই যে গেছে, প্রৌঢ় লোকটাকে যে হাসপাতালে পাঠায়নি ওরা এই ঢের। ইচ্ছে করলেই নাকি ঘুসি মেরে নাক ফাটিয়ে দিতে পারত, অথবা মুখে ঘুসি মেরে দাঁত খসিয়ে নিতে পারত। তা করেনি ওরা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!