প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এই তো সেদিন
উপন্যাস ০৬ অক্টোবর ২০২৩

এই তো সেদিন

আশাপূর্ণা দেবী

১৭৩ ভিউ
৬৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ইট পাটকেল চুন সুরকির কাছে নিজে দাঁড়িয়ে মিস্ত্রি খাটাচ্ছিলেন রুদ্রপ্রসাদ। নির্দেশ দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেননি, মনের মধ্যে দুরন্ত এক ছটফটানি। …অথচ দালান কোঠা বানানো নয়, দেউল মন্দির নির্মাণ নয়। ভিটেবাড়ি থেকে অনেকটা দূরে আমবাগানের ধারে মাত্র হাত কয়েক জমি ঘিরিয়ে নিচ্ছেন জাফরি কাটা নিচু পাঁচিল দিয়ে। ভবিষ্যতে নাকি জয়পুর থেকে শ্বেতপাথরের জাফরি আনিয়ে লাগাবেন ওখানে, এ সংকল্প প্রকাশ করেছেন মিস্ত্রির কাছে। মিস্ত্রির কাছেই শুধু, আর কারও কাছে নয়। অথচ একান্ত কাছেই আর এক মানুষ আছে একই ভারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। তার কাছে বলা চলত।

কিন্তু কাছেই আছে বলে কি কাছাকাছি আছে? রুদ্রপ্রসাদের সঙ্গে হৃদয়ের লেনদেন তার কতটুকু? মিস্ত্রিকে বলে রাখার উদ্দেশ্য, হয়তো ভবিষ্যতের সেই খেতপাথরের জাফরি বসানোর কাজ আদায় রাখতে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!