প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

লোহার গরাদের ছায়া
উপন্যাস ০৬ অক্টোবর ২০২৩

লোহার গরাদের ছায়া

আশাপূর্ণা দেবী

১৪৯ ভিউ
৫৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কাল রাত্তিরে এ বাড়ির তিন তিনটে মানুষ সারারাত জেগে কাটিয়েছে। তারা উঠেছে বসেছে, জল খেয়েছে, জানলায় দাঁড়িয়েছে, হয়তো আবার বিছানায় শুয়ে পড়ে জোর করে ঘুমের চেষ্টা করেছে, এবং শেষ অবধি ব্যর্থ হয়ে ঘরে পায়চারি করে বেড়িয়েছে।

তিনটে মানুষ তিনটে ঘরে, তবু ওদের অস্থিরতার ভঙ্গি প্রায় এক। কারণ ওদের অস্থিরতার কারণও একই।

ওদের ভঙ্গিতে একটা অসহায়তারও ছাপ।

যেন এই রাতটা শেষ হবার সঙ্গে সঙ্গে এমন একটা কিছুর মুখোমুখি হতে হবে ওদের, যেটা আনন্দের আতঙ্কের, তা বুঝে উঠতে পারছে না। অথচ সেই মুখোমুখি হতেই হবে।

তাই ভয়ানক একটা স্নায়ুচাঞ্চল্যে ছটফট করছে এ বাড়ির তিনটে মানুষ।

ভবানী রায়, অপর্ণা রায় আর চন্দ্রা রায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!