প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

উদাসী রাজকুমার
উপন্যাস ১৩ ফেব্রুয়ারি ২০২৪

উদাসী রাজকুমার

সুনীল গঙ্গোপাধ্যায়

২৭৪ ভিউ
৮৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
উত্তর পাঞ্চাল রাজ্যের রাজধানী অহিচ্ছত্রপুরে এক মধ্যরাত্রে এক দারুণ বিপদ এসে হানা দিল। বাইরের কোনও শত্রুর আক্রমণের চেয়েও এই বিপদ আরও সাঙ্ঘাতিক। রাজ্যের সাধারণ প্রজা থেকে শুরু করে সৈন্যসামন্তরাও ছুটোছুটি করতে লাগল প্রাণভয়ে। চতুর্দিকে মহাকোলাহল।

এই রাজ্যের রাজা এক বিশালকায় পুরুষ। যেমন লম্বা, তেমন চওড়া। পাত্র-মিত্রদের মাঝখানে দাঁড়ালে তাঁর মাথা অনেকখানি উঁচু হয়ে থাকে, আর তিনি যখন হাঁটেন, তখন মনে হয় এক চলন্ত পর্বত। এই রাজার নাম মহাচূড়ামণি।

তবে এই রাজার বাহুবল যতখানি, সেই তুলনায় বুদ্ধিবল বেশ কম। তিনি ভালবাসেন যুদ্ধ করতে এবং ঘুমোতে। এক পক্ষকাল আগেই তিনি কাম্পীল্য নামে অন্য একটি রাজ্যের রাজধানী আক্রমণ করে ঘোরতর সংগ্রামের পর বিজয়ী হয়ে ফিরেছেন। সত্যিই দারুণ বীরত্ব দেখিয়েছেন তিনি সেই যুদ্ধে। আর কোনও দেশের রাজা নিজে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনীর একেবারে সম্মুখে গিয়ে যুদ্ধ করেন না। রাজা মহাচূড়ামণির রুদ্র মূর্তি দেখলেই বিপক্ষের সৈন্যদের বুক কাঁপে, তারা অস্ত্র ফেলে দিয়ে পালায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!