প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নিঃসঙ্গ সম্রাট
উপন্যাস ২৯ এপ্রিল ২০২৪

নিঃসঙ্গ সম্রাট

সুনীল গঙ্গোপাধ্যায়

২৯৮ ভিউ
৮৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
শিশিরকুমার বললেন, আর একটু গতি আনতে গেলে

কবি তাঁকে বাধা দিয়ে বললেন, স্পষ্ট করে বলো তো, এ নাটক মঞ্চ-উপযোগী হয়নি?

শিশিরকুমার বললেন, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি অসাধ্যসাধন করতে পারেন। কিন্তু আমি ঠিক ভরসা পাব না। আমি তো দর্শকদের মর্জি বুঝি। আমি বরং ‘বিসর্জন’-ই…।

কবির মুখ খানিকটা রক্তিম হয়ে উঠেছে। উষ্মার সঙ্গে বললেন, মোট কথা, তুমি বলছ, এই গোড়ায় গলদ নাটকটা অপদার্থ হয়েছে!

এরপর কবি একটি অদ্ভুত কাণ্ড করলেন। ফ্যাঁস ফাঁস করে ছিঁড়তে লাগলেন নাটকের পাণ্ডুলিপি। অনেকের চোখ কপালে উঠে গেল।

ছিন্ন অংশগুলি মাটিতে ফেলে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। বললেন, চারু, দেখো অতিথিদের যেন অযত্ন না হয়। ওঁদের আর একদিন থেকে যেতে বলো!

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!